![]() |
| সে : বিমান পাত্র |
যে সামান্যতেও খুশি হত,
একটু কাছে পেলে।
জীবনখানি ঢেলে দিত,
ভালবেসে নিলে।
উপহারের একটি কণাও,
যদি বা তার হতো-
বুকের পরে রাখত ধরে,
নিজের ইচ্ছামতো।
যদি ধরতে পেত হাত বাড়িয়ে,
আপন বাহুডোরে।
তবে একটি দিনও রাখত মনে,
সারাজীবন ত্বরে।
একটি বারও যেত যদি,
দুরে কোণ্ সুদূরে ?
মনের কথা কইত তখন,
হৃদয় শূন্য করে।
আজকে জীবন যখন এনে,
শেষের দিকে নিল।
ক্ষোভ, অভিমান বুকে নিয়েও,
হাসিমুখে চললো।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন