এনকাউন্টার ও সত্যিকারের ভালোবাসা : চৈতন্য ফকির

এনকাউন্টার ও সত্যিকারের ভালোবাসা : চৈতন্য ফকির
এনকাউন্টার ও সত্যিকারের ভালোবাসা : চৈতন্য ফকির

বলছি না কোন ধর্ষক পুরুষ নয়।
বলছি না সব পুরুষই ধর্ষক।
এমনও বলছি না যে পুরুষমাত্রই ধর্ষক।

বলছি না সকল ধর্ষককে এলোপাতাড়ি গুলি করলেই
অলিগলির সকল মা-বোন নিরাপদ।
বলছি না এন কাউন্টার হবে না।
বলছি না সকল ধর্ষককেই এনকাউন্টারে
দ্রিমি দ্রিমি ট্রা রা ট্রা রা দ্রিম করে দিলেই
কচি মেয়েটি ঈশ্বরীতলার বকুল তুলে আনবে
ভোর রাতে নিরাপদে।

মেধার কোথাও কিলবিল করতে থাকা
পুরুষকে পুড়ে ফেলি চলুন।
মেয়েদের মেয়েলিপনা পুড়ে ফেলি চলুন।

সকল লিঙ্গ নির্ভর সমাজ তুলে দিই।
সকলে পুরুষকে বলি তুমি পুরুষমানুষ হলেও মানুষ হও।
সকল মেয়ে বউ মা বোনদের বলি তুমি মেয়ে হলেও মানুষ।

সকল মানুষের কানে কানে মগজে একটি মন্ত্র পাঠাই
ভালোবাসো ভালোবাসা এবং ভালেবাসার অস্ত্রতেই
সমস্ত একাউন্টারমুক্ত অসুখ থেকে মানবতাময় বিশ্বগড়ি
এসো এই মন্ত্রই হোক বিশ্বজয় বিশ্বজয় মা মানুষ=পুরুষও মানুষ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.