![]() |
| ইছামতীর পদ্য: কিশলয় গুপ্ত |
কিছু নেই- তাই অনেক কিছু ভেবে
কে আমাকে দু'হাত ভরে দেবে
বৃষ্টি কাদায় মানচিত্র গোটা
"ফন্দী এবং সন্ধি মেনে
সকল ফুলের ফোটা"
কিছু নেই- তবু অনেক কিছু আছে
ভেবে এখন হাজার প্রেমিক বাঁচে
কেউ যদি হৃদয় রাখে আধা
"বন্দী শিকল ভুলেই বলে
কৃষ্ণ থাকলেই রাধা"
কিছু নেই- তাই অনেক চাওয়ার ভীড়ে
পদ্য লিখি ইছামতীর তীরে
ভুলেই কেউ বন্ধুত্ব দিক সিকি
"আর কিছু নয়- এই ভাবেই
জীবন্ত বাঁচতে শিখি"

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন