| ব্যাগ হারানোর গল্পটা : তুহিন সাজ্জাদ সেখ |
আমরা জনা পাঁচেক ছেলে
অজ্ঞাত সব বন্ধু হয়েছি পরীক্ষা হলে
প্রথম দিনের ভালো লাগা নিমেষে সখ্যতা
পরের দিনের পরিণতি প্রগাঢ় বন্ধুতা
সেদিন ছিল সহজ বাংলার পরে কূটিল অংকের জটিলতা
পরীক্ষা শেষে সন্ধ্যে নাগাদ শুরু হল ব্যাগ হারানোর গল্পটা
অনেক পরে জানা গেল ব্যাগ গিয়েছে খোয়া
ভূল করে বন্ধুর ব্যাগ নিয়ে এক দিদি হয়ে গিয়েছে হাওয়া
শুরু হলো তদন্ত তল্লাশি কেমন করে ব্যাগ ফিরে পাওয়া
যোগাযোগ নেই কোন তাই কেবলই হাপিত্যেশ করা
দিদির ব্যাগ রেখে দিদি বন্ধুর ব্যাগ ঘাড়ে
জানিনা কোন জরুরী কাজে দিদি গেছেন তোড়ে
আমরা সবাই বোকার মতন খোকা হয়ে
দাঁড়িয়ে আছি কখন দিদি ফিরবে চেতনা পেয়ে
আমরা সবাই ব্যস্ত তখন ভাবছি এ কি রে?
দিদি হবে বড় অফিসার এমন কাজ কেউ করে!
প্রহরী গুণছে প্রমাদ বড়বাবুর ভয়ে
ভগবানের স্মরণ নিচ্ছে যেন তাড়াতাড়ি দিদি আসে ফিরে
আমরা সবাই আছি দিদির পথ চেয়ে
এমন সময় রিঙ বেজে উঠল দিদির মোবাইলে
ফোন ধরতেই জানা গেল দিদি তখন রাসবিহারী তে
দিদি কে তাই বলা হল আসতে ফিরে স্কুলে তে
আমরা সবাই দেখতে চাই দিদি কেমন টিরে
খানিক ক্ষণে দিদি এল সঙ্গে দিদির বন্ধুটিরে
মিটল ব্যাগের আদান-প্রদান,হল মীমাংসা
স্মৃতি হয়ে রইবে মনে এমন দিনের প্রত্যাশা
হঠাৎ হঠাৎ বন্ধু সবাই,মজায় মজায় মন
সবাই আমরা সবুজ বন্ধু থাকব চিরন্তন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন