![]() |
| জাগো নারী : বিষ্ণু পদ মাহান্তি |
সংবাদপত্রের ফ্রন্ট পেজ
তোমার নগ্ন ছায়া মূর্তি
উপরে বড় বড় করে লেখা
তুমি ধর্ষিতা।।।।।
মনুষ্যত্ব বিকিয়ে যায়
পাঁচ টাকার বিনিময়ে।
টিভির পর্দায় বারবার ঝলসে উঠে
তৈরী করা ধর্ষণের টেলিফিল্ম।
দিকে দিকে শুরু হয়
ধর্ষণ কারীর সাজার কাল্পনিক ফরমান।
বাঁধানো বুলি মাইকে আউড়ে
নেতা সাহেব চলে যান রাজার ভঙ্গিমায়।
সন্ধ্যায় বেরিয়ে পড়ে কয়েকটা কিশোরী সাথে বিদ্বদজন
হাতে মোমবাতি।
দিন সাতেক পর
সুপ্রিম ফরমান আসে
না! ধর্ষিতার নাম ও ছবি প্রকাশ করা চলবে না।
আর ধর্ষকের শাস্তি?????
ওটা বিচারের বিষয়।
রাজ্য গোয়েন্দা বিভাগ
তদন্ত করবে।
প্রমান হয়ে গেলে কাউকে ছাড়া হবে না।
ধর্ষিতার স্বীকারোক্তি করবেনা প্রমান।
চায় পূর্ণ তদন্ত।
বিরোধী পক্ষ বলে
রাজ্য নয় চায় কেন্দ্রীয় গোয়েন্দা।
ধর্ষিতা এখন ভেন্টিলেশনে
শ্বাস ক্রিয়ায় কষ্ট হচ্ছে তার।
ওদিকে নেতাজি বলেন
উঠতি যুবক
তাই একটু আধটু ভুল হয়ে যায়।
তাই বলে ফাঁসি দিলেতো চলে না
দেশের ভবিষ্যৎ বলে কথা।
যন্ত্রনায় বার বার মুচড়ে উঠে,
অফুরন্ত রক্তের স্রোত বয়ে গেছে কদিন
তার শরীর বেয়ে।
এক চিলতে তিরস্কারের হাসি
হেঁসে বলে
ক্ষমা করো ঈশ্বর।
এদেশে পাঠিও না।
কেনো নারী?
জেগে উঠো।
তোমাকে আপন ভাগ্য জয় করিবার কেহ দিবেনা অধিকার।
জেগে ওঠো
ধরো ত্রিশূল।
কাঁপিয়ে তোলো
ধরো খড়্গ।
নিঃশেষ করো
এ অনাচার।
দিকে দিকে ছড়িয়ে দাও
তোমার জাগরণ বার্তা।
কেঁপে উঠুক বুভুক্ষ পুরুষ
পাগলামির পৌরষ।
দৃপ্ত কন্ঠে বলো
আমি নারী
আমি এ পৃথিবীর আদি
আমি রাধা
আমি জননী
আমি জন্মভূমি।

1 Comments:
Sotti e to..... Nijer suraksha nijekei korte hobe...... Thanks... Ei Kabitar jonyo
একটি মন্তব্য পোস্ট করুন