অসমাপ্ত : ছবি ধর

অসমাপ্ত : ছবি ধর
অসমাপ্ত : ছবি ধর 

তোর  নিত্য আসা যাওয়া  ফুরিয়েছে তবুও পথ  চেয়ে রই

সকালগুলো  মুখ  ভার  আমার
বিকেলে  এলো  চুলে,
ধীর পায়  ক্লান্ত  বেলা  যখন ডুব  ডুব
আঁচল  ধুলোয়  গড়ায়  ঝরে  যাওয়া শেফালী ফুলের  সাথেl

অসমাপ্ত  রয়ে যায় গল্প, কথারা  আর  কবিতা  হয়না
আগুন  চোখে  চেয়ে থাকে  শূন্যে 
তোর  রিংটোন  বদলে  নিয়েছিস
সিমকার্ড  প্রোফাইল
সব কিছু বদলে নিলেও  পারবি না
ভুলে যেতে!

গভীর রাতে ঘুম ভেঙে গেলে,
কিংবা  চাঁদনী রাতে  ছাদে  এলে,
ভালো  কিছু  যখন  তুই  খাবি মনে  পড়বে l
মনে  পড়বে  আমার  কথা  ,
আমার  কান্না, আমার হাসি
আমার সাথে চলা  সময়, আমার আদর,
ভালোবাসা-বাসি...

অনুরণন  শুনতে পাবি অনুক্ষণ 
আকাশ নীলে দেখবি আমার  করুণ ছায়া
মেঘের  গর্জনে  চমকে চমকে  দেখবি
মনের  ভেতরটা কেমন নাড়া  দেয়
বৃষ্টির   রিমঝিমেও   ছুঁয়ে  দেখ, মনে পড়বে  আমায় l

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.