![]() |
| রূপ : মিঠুন রায় |
তোমার রূপ খুঁজে পেয়েছি বনবীথির মাঝে,
প্রকৃতির রূপ দেখার আকাঙ্খা আর নেই,
গরল স্রোতের লাভা ছুটছে অশেষ ফেনিলের মুখে। অশ্রুভেজা মেঘ
মুখ তুলে তাকিয়ে আছে কল্পবৃক্ষের দিকে,
সমুদ্র আজ সীমা ভুলে চলছে নিঃশব্দের পথে।
সময়ের উল্কা বর্ষণে
কিছু ভুল বানানের চিঠি উড়ে আসে হৃৎপিন্ডের ফাঁকে ।
নদী এসে নগ্ন পৃথিবীকে ফের ভিজিয়ে দিল,
আমার মন আজও ভাসে আলোর ক্যানভাসে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন