![]() |
| ভাল বাসা : সুকান্ত পাল |
উৎসর্গ : মৌকে এ গানখানি উৎসর্গ করলাম।
ও তুই ভালো বাসা চাইলি শুধু ভালোবাসা চাইলি না/
ভালো বাসা ভালোবাসার ফারাক কি তা জানলি না।
ইঁট পাথরে গড়া বাসা
সেই কি রে তোর ভালো বাসা ?
সেথায় কি তুই পাবি আলো?
পুরবে কি তোর মনের আশা?
নকল বাসা মরলি খুঁজে
আসল বাসা চিনলি না।
ও তুই ভালো বাসা চাইলি শুধু
ভালোবাসা চাইলি না।
দেখনা খুলে মনো দুয়ার
ভালোবাসার কি যে বাহার
রাধারানী প্রমান তাহার
মিছে রসে ভিয়েন দিলি
আসল রসে মজলি না
ও তুই ভালো বাসা মরলি খুঁজে
ভালোবাসা বুঝলি না
ভাল বাসা ভালোবাসার
ফারাক কি তা জানলি না

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন