তখনও আমি জেগে : পুষ্পজিৎ পতি

তখনও আমি জেগে : পুষ্পজিৎ পতি
তখনও আমি জেগে : পুষ্পজিৎ পতি 

তখনও আমি জেগে,
কুয়াশায় ঢাকা প্রান্তরে,সবুজের সাথে মিশে, নীরব আঁধার রাতে...
আকাশ তারাখসায় নির্লোভ আবেদনে,
ভালো রেখো...
তোমার সবুজ মাঠ, ধান খেত,  আর পল্লীর গীতি কথা. ভালো রেখো বট ছায়াতল, দীঘি ভরা জল, আর রামধনু জাগা সুনীল আকাশ'টাকে.

তখনও আমি জেগে,
ধুলায় ঢাকা প্রান্তরে, ইমারতে ঘেরা ধোঁয়া ভরা শহরে উজ্জ্বল আলোকে. পানশালার নিয়ন আলোর ঝলসানি আর রাতের ব্যাস্ততায় নিশিজাগা অতিথির আগমনে.
তারাখসার লজ্জা ঢাকা সভ্যতার অন্তিম আলোকে.

তখনো আমি জেগে,
মানবিকতার বেইমানি লজ্জা ঢাকা কিশোরী বুকের আঁচড়ে, মূল্যবোধহীন পাঁজর গোনা কঙ্কাল ছায়ায়.
রক্তচোষা বাদুড়ের কোলাহলে. সভ্যতার আধুনিক প্রেক্ষাপটে, তারাখসার বিলীন হাওয়া ক্ষনে.

তখনো আমি জেগে,
শিক্ষার অশিক্ষায় বিলীন হাওয়া সাহিত্যের কলমে, রবি ঠাকুরের "চৌদ্দশ সাল"এ. কিংবা ভেকধারী বুদ্ধিরসে, সুযোগের অপেক্ষায় বুদ্ধিজীবী রূপে নীতি-রাজ হয়ে....
রসালো গল্প ফেঁদে.

তখনো আমি জেগে,
আলো আঁধারি ছায়ায়, প্রিয় অথবা প্রিয়ার কাঁধে হেলে. উষ্ণতার শেষ বিন্দু শুষে নেওয়ার অদম্য ইচ্ছায় খোসা ছাড়া বাদাম ঠোঙায়. প্রয়োজনের বৃত্তে ঢেকে, সুনিপুন আলিঙ্গনে. তারাখসার রূপ বদলের অন্তিম সময়ে.

তখনো আমি জেগে,
পূর্বপুরুষের ভিটে মাটি ছেড়ে অচেনায় পাড়ি জমা, মায়ের চোখের জলে. ভালো থাকার নেশায় কর্তব্যের বলিদানে, মরিচীকায় তৃস্না মেটার টানে. তারাখসার দিক ভ্রষ্টের পথে.

তখনো আমি জেগে,
আমি জেগে আছি অদ্ভুত এক নেশা গ্রস্ত মোহে নিদারুন ব্যস্ততার ব্ল্যাক হোলের কিনারে...
মানহীন জীবনের মানদন্ড রূপে...
আমি তখনো জেগেই আছি.
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

2 Comments:

Unknown বলেছেন...

অসাধারন। খুব ভালো লাগলো।

Unknown বলেছেন...

অসাধারণ লিখেছেন,, পড়ে ভালো লাগলো।