![]() |
| শ্বস্তি (অযোধ্যা মামলায়) : নৃপেন্দ্রনাথ মহন্ত |
সব ল্যাঠা চুকে গেলো।যাক্।
কাটা তো গেলো না কারো নাক
রুটিরুজি গলিঘুঁজি সব পড়ে থাক্।
এবার তো গলাগলি হোক
সবধর্মের সমস্ত লোক
দুঃখের ভাত মহাসুখে বসে খাক।
কমে যাবে বাজারের ঝাঁঝ
চাল ডাল আলু ও পেঁয়াজ
তেল চিনি সবই সস্তা হয়ে যাবে।
কমে যাবে কাপড়ের দাম
বাসেট্রেনে ভাড়ায় লাগাম
হাসিমুখে সকলের যাতায়াত হবে।
বেকারেরা কাজ পেয়ে যাবে
রোগেতাপে ওষুধ বিলাবে
এদেশের ছোটোবড়ো সব সরকার।
চুকে গেলো সব ল্যাঠা। যাক্।
কাটা তো গেলো না কারো নাক
এরকম চিরকাল চাই হে বিচার।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন