জবান বন্দি : ডা. বিষ্ণু পদ মাহান্তি

জবান বন্দি : ডা. বিষ্ণু পদ মাহান্তি
জবান বন্দি : ডা. বিষ্ণু পদ মাহান্তি

আমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে
তুমি দোষে খালাস।
তোমার চোখ ঘিরে যে আয়ু কল্পনা,
বেহিসাবি ভাবেই বৃদ্ধি পায়।
আস্তরণ ছেড়ে সর্পিল গতি গতিময় জীবনের অহংকার।
অনিচ্ছায় ফেলে আসা হৃদয়ের নিংড়ানো রসফল বিদীর্ণ হয় যন্ত্রণার খাতিরে।
তবু জবান বন্দি হয় জীবনের কাগজে।
মুছেও যায় অনায়াসে।
যেমন তোমাকে দেওয়া সাত সত্য।
যেমন ভবিষ্যৎ কল্প-জীবন
যেমন ভালোবাসার রামধনু
যেমন নদীর ঢেউ , ঢেউ তুলে যায় বুকসমুদ্রে।
নির্বাক হয় বাকের প্রহারে।
তবুও জবান দিতে হয়।
বন্দি হওয়ার ভয়ে ভীরু ভিমরুল ঘুরে ফিরে পড়ে মাকড়সারই জালে।

শুধু কি অপরাধের জবান বন্দি হয়?
আকছার ঘটে যাওয়া অপরাধের ফলগু ধারা তার?
জবান দেওয়া নেতৃত্বের নিছক ভুলে যাওয়া? দখিনা হাওয়া?
নয়তো কি??
জবান বন্দি হয় সর্বোচ্চ বিচারকের এজলাসে।
মোকদ্দমায় বন্দি হয় ভুলে যাওয়া সব কথা।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 Comments:

Somnath বলেছেন...

Fantastic.... Sotti e to jibone jaban bondi dite dite... Jaban ta sotti e bondi hoye geche...