![]() |
| আলোকবর্তিকা : মিঠুন রায় |
তুমি যেন এক দুর্বোধ্য রাত,
দরজা খুললে দেখা যায় প্রতিটি সন্ধ্যালিপির আনাগোনা।
চিরায়ত স্বপ্নের রূপকার আমি, হিংসার অক্টোপাশে আবদ্ধ সমাজ,
অপেক্ষায় আছি কখন অবক্ষয়ের বুক চিরে উঠে আসবে আলোকবর্তিকা ।
কুয়াশাচ্ছন্ন মেঘের আড়ালে লুকিয়ে থাকা মানবতার সত্য,
হয়তো বা একদিন হৃদমাঝে ভেসে উঠবে শালবনী চাঁদ হয়ে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন