![]() |
| এসো এবার : রতন বসাক |
প্রচন্ড গরমে মাঠ ঘাট ফেটে গেছে
পশু পাখিও ভীষণ কষ্টে আছে ।
আকাশে মেঘের দেখা নাই
একটু বৃষ্টি এবার চাই ।
সবার মনেতে একটাই এখন আশা
ঠান্ডায় কিছুটা সময় যাক ভাসা ।
গরমে কেউ পারছে না আর
জীবন হয়ে পরেছে ভার ।
কবে যে আসবে মুশুল ধারে বৃষ্টি
ওদিকেই সবার দু'চোখের দৃষ্টি !
মন হয়ে আছে বৃষ্টি-পিপাসু
এলে বইবে খুশির আসু ।
শুনতে কি পাচ্ছো ওগো বর্ষারাণী
বৃক্ষছেদে রেগে আছো জানি ।
তবুও বৃষ্টিকে তুমি পাঠাও
একটু শীতলতা দাও ।
কথা দিলাম অাজ, ভুল হবে না আর
সবুজের মেলা করবো সব এবার ।
তুমি করো না আর অভিমান
ঠান্ডা করো ওষ্ঠাগত প্রাণ ।
এসো এবার অার দেরী না করে
আমাদের শিক্ত করার তরে ।
কিছুটা সময় শান্তি পাই
তোমাকে এখন চাই ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন