![]() |
| তিস্তা ও করলা : লুবনা আখতার বানু |
চারদিক স্তব্ধ ও শান্ত।
এই শান্ত ও স্তব্ধতার মাঝে,
কলকল রবে বয়ে চলেছে
একটি নদী।
বহু যুগ ধরে বয়ে চলেছে সে-
আর সেই নদীর পাশেই,
ছোট্ট একটি চড়ায় বসে
আছেন বুড়ো দাদু।
মুখে তিনি কিছু বলছেন না-
তবু তার চেহারায় হতাশার
ছবি স্পষ্ট।
কি করছেন সেই দাদু সেখানে
একা?
হয়ত বহু বৎসর পরও এই
স্থানই মনে করে দেয়
তার পুরোনো
ভিটেমাটির কথা।
এই নদীই গ্ৰাস করেছে বহু
মানুষের মুখের গ্ৰাস।
হয়তবা তারও!
তখনই সেখানে আগমন ঘটে
দুই কিশোরীর।
হয়ত তারা শহরের কোন প্রান্ত
থেকে এসেছে,
হয়ত তাদের নিকট এই নদীর
দৃশ্য বড়ই মনোরম।
কি আশ্চর্য!একই স্থানে
দাড়িয়ে কেউবা উপভোগ
করছেন আনন্দ,কেউবা
দুঃখ।
সেখানেই বুড়ো দাদুর সঙ্গে
তাদের পরিচয়।
তাদের সেই দাদু বলেন
তোমরা একা এসো না
এখানে।
কি জানি আরোকি অমঙ্গল
ঘটার সম্ভবনা এখানে!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন