![]() |
| ভালো বাসতে চাওয়া : সোনালী মুখার্জী |
ভোরের আলো যখন নেমে ..
আসবে আকাশ পথে ...
তোমার আমার দেখা হবে ..
সেই আলোর ই সাথে ..
তুমি আমি বসবো দুজন ..
সবুজ ঘাসের কোলে ..
"ভালোবাসি " তুমি শুধু
আমায় যাবে বলে ..
বাতাস এসে দুলিয়ে দেবে ..
দুইজনের ই প্রাণ ..
কোথাও তখন রেখোনা যেন ..
কোনো অভিমান ..
গভীর কালো চোখে তোমার ..
লিখবো ভালো বাসি ...
আকুল হয়ে থাকবো দুজন ..
মিলন পিয়াসী ..
বাঁধন হারা সুখে মোরা .
বাঁধবো নতুন তান ..
গাইবে তুমি .....গাইবো আমি ..
ভালোবাসার গান ...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন