সুজন মানুষের সংখ্যা কম হলেও আজও আছে : রতন বসাক

সুজন মানুষের সংখ্যা কম হলেও আজও আছে : রতন বসাক
সুজন মানুষের সংখ্যা কম হলেও আজও আছে : রতন বসাক


সমাজ ও সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের সংখ্যাও বেড়ে চলেছে দিনে দিনে । সেসব মানুষের মধ্যে কেউ ভালো আবার কেউ খারাপ ধরণের হয়ে থাকে । সব মানুষ খারাপ হতে পারে না আবার সব মানুষ ভালো হতে পারে না । উভয় ধরণের মানুষের সহাবস্থানেই আমাদের সমাজ চলতে থাকে । আমাদের সবাইকেই আবার মানিয়েও নিতে হয় ।

এই সমাজে কে ভালো আর কে মন্দ ? সেটা বোঝা দূর থেকে সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত না তার সঙ্গে মেশা যায় । আবার অনেক ধরনের মানুষের সঙ্গে মেশার আগে পর্যন্তও বোঝা যায় না যে, সে কেমন ধরণের মানুষ ? হঠাৎ করেই তারা সময় ও সুযোগ বুঝেই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় । আসলে তারা নিজের স্বার্থটাকেই বেশি ভালো মনে করে ।

আবার সমাজে এমন ধরণেরও মানুষ আছে, যাদের আমরা দূর থেকে দেখে ভাবি যে, সে হয়তো ভালো মানুষ নয় । সেই সব মানুষই দেখা যায় কোন সময় বিপদে পড়লে, তারা কোন কথা চিন্তা না করেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিঃস্বার্থভাবে । এইসব ভালো মানুষের সংখ্যা খুবই কম ; আমাদের সমাজের এরাই হলো সুজন ।

আমাদের সমাজে সুজন মানুষের সংখ্যা নেই তা কিন্তু নয় । তবে সুজন মানুষের সংখ্যা আমাদের সমাজে খুবই নগণ্য । তারা আমাদের সমাজে ছিল, আছে ও থাকবে । এইসব সুজন মানুষজন আছে বলেই আজও আমাদের পৃথিবীটা সুন্দর ভাবে চলছে । তারাই দূর্জন মানুষদের প্রতিহত করে সমাজ ও পৃথিবীকে নষ্ট করার হাত থেকে বাঁচায় ।

এইসব সুজন মানুষেরা এমনকি খারাপ মানুষদেরও ভালো করার চেষ্টায় থাকে । তারা সব সময় যেটা ভালো ও সুন্দর তাকেই গ্রহণ করে । সুজন মানুষদের জীবনে বাঁধা ও কষ্ট আসলেও তারাই কিন্তু সবশেষে জীবন যুদ্ধে জয় লাভ করে । তাদের পথ সততা ও সত্যের প্রতিক হয়ে থাকে । তাই তারা নির্ভয়ে এগিয়ে চলে ।

তারা মানুষকে ভালোবাসতে জানে, মানুষের জন্যই তাদের জীবন উৎসর্গ থাকে । তারা নিজের স্বার্থ কোন সময়ও দেখে না । তাদের জন্যই পৃথিবী আজও সুন্দর লাগে । তাই যদি হও সুজন এসো তুমি সবার জীবনে । সবার ভালো করো আর পৃথিবীকে আরো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এগিয়ে চলো । আজ এই পঙ্কিল দুনিয়ায় তোমার অনেক প্রয়োজন আছে ।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.