![]() |
| স্বরলিপি : সুকান্ত পাল |
জীবনের পাতায় পাতায়
লিখে যায় যত কবিতা
কবি হতে পারিনি তবু
জানিনা হব কি কভু !
ভাগ্যে কি আছে লেখা
বিধিলিপি জানে বিধাতা
কত সুর আছে এ প্রানে
এ ভুবন ভরাব গানে।
স্বরলিপি তাই লিখে যায়
জীবনের পাতায় পাতায় ।
সুর কভু পাবে কি এ গান
বিধাতার এ যে মহাদান
অঞ্জলি দিলাম মাগো
তোমারই চরণতলে
অন্তরে যত কালিমা
মুছে যাক নয়ন জলে।
দু‘দিনের পান্থশালায়
কত ঘটনায়ই ঘটে যায়
আমি শুধু তাই লিখে যায়
জীবন খাতার পাতায় পাতায়

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন