![]() |
| আমার গর্ভধারিণী : মিঠুন রায় |
রাতের অন্ধকারে সেজে উঠেছে
মায়াহীন আসমান।
অমাবস্যার ফালি চাঁদও মুখ লুকিয়েছে
মিটমিট করে জ্বলছে জোনাকির আলো।
নিঝুম রাতে ভয়ও পালিয়েছে,
কালো কুকুরের লেজ ধরে।
হায়েনারা রক্ত মাংসের গন্ধে
এদিক-ওদিক বেড়াচ্ছে।
শুধু বাড়ির দাওয়ায় বসে
যাপিত সময়ে তুলসী মালা
জপছে আমার গর্ভধারিণী

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন