![]() |
| বোধিসত্ত্ব : মাধবী দাস |
এমনি করে ছুঁড়ে ফেললে, জলের বোতল যেন
গন্ধহীন সম্পর্ককে খারিজ করার আগে
একবার ব্যাকরণের পাতা খুলে দেখে নিও
অব্যয়ের ব্যয়হীন সম্পর্কের রসায়ন
নীরবতায় জমানো আলুথালু কত স্মৃতি
উঁইপোকা হয়ে যদি ভাঙা চাঁদ ফুটো করো
উত্তাপে খসবে ডানা...
তারাভরা আকাশের ইতিকথা ঘেঁটে ঘেঁটে দেখো
সবাই আলো দেয় না সবাই হাতছানি দেয় না
চাঁদের পেছনে আছে উৎসবের লম্বা ছায়াপথ
মাইল মাইল হেঁটে ক্লান্ত হয়ে গেলেও পাবে না
বোধিসত্ত্ব সুশীতল।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন