তিনযাদুশব্দ১৩ : কিশলয় গুপ্ত

তিনযাদুশব্দ১৩ : কিশলয় গুপ্ত
তিনযাদুশব্দ১৩ : কিশলয় গুপ্ত

আমি কি আর ব‍্যস্ত তোমার মতো
সময়টাকে চাটছি আয়েশ করে
স্রোতের ভিতর মহাকালের ক্ষত
কষ্ট সকল শতাব্দীর জঠরে

আমি কি আর পাখীর মতো উড়ি
পায়ের নীচে পথ; সে তো মাটি
বাক্যে শুধু শব্দ বাছা জরুরি
তারপর না হয় দু'জন মিলে হাঁটি

আমি কি আর তোমার মতো তাজা
জরাজীর্ণ সহস্র অসুখে
তবু আমার ঘরে আমিই শুধু রাজা
গান রেখেছি ছোট্ট কঠিন বুকে

তবু ওই আকাশে জমলে কালো মেঘ
এই আকাশে জন্ম নেয় দূরন্ত আবেগ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.