জবাই : অরুণ চক্রবর্তী

জবাই : অরুণ চক্রবর্তী
জবাই : অরুণ চক্রবর্তী

সেদিন দেখি গ্রামের মেলায়
'দুর্গা মাই কি শাড়ি'
কিনছে সবাই দেদার বিক্রি
গিন্নির মুখ যে ভারি
পাটের বাজার মন্দা খুবই
বোঝাই কেমন করে
এমন সময় হাজির জামাই
মলিন পোষাক পরে
সাথে আছে মেয়ে নাতনি
কেমন বিবর্ণ মুখ
দেখেই তাদের চমকে গিয়ে
কাঁপতে থাকে বুক
'দুর্গা মাই কি শাড়ি'র দাবি
মেয়ের কথা শুনে
গিন্নির মুখে বেজায় হাসি
পানের সাথে চুনে
জামাইবাবার কমপ্লিট ড্রেস
নাতনির জন্য লেগিং
ধপাস পড়েই ঠিক করলাম
করবো এবার বেগিং
কাকে বোঝাবো কষ্টের কথা
আমি সম্পর্কে শ্বশুর
মনের ভেতর চিন্তার ভাঁজ
জামাই আমার 'অসুর'
গিন্নি মেয়ে নাতনি দেখি
একই দলের সবাই
শ্বশুর আমরা হাড়িকাঠে
এভাবেই হচ্ছি জবাই।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.