![]() |
| বিশ্বাস : কার্তিক নাগ |
আরো একবার স্থির হয়ে দাঁড়াও।
সন্ধ্যার মেঘ হোঁচট খেয়ে
থুবড়ে পড়েছে উঠোনে,
ঝরঝর...
তোমার মেরুদন্ডের ওপর
একটা কক্ষপথ তৈরি করছে
আকাশ...
এক একটা গ্রহ
তোমার খুলে রাখা পোশাক
কোনো এক ভয়ার্ত ভিড়ের
থরথর কোনো এক বিচ্ছিন্ন হাত
যে নরম বিশ্বাসে হাত রাখে পুনরায়
তোমার ভেতর আজ
কচি পাতার উদ্যান রাখবো একটা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন