![]() |
| তখন থেকেই চুষলাম : রাজীব পাল |
ঝমঝম, ঝাঁকুনি দেওয়া, অনেক তো হলো
মুখ কি নিভিয়ে ফেলেছে আগ্নেয়গিরি?
উদ্গীরণে চুপ। বেলা বাড়ছে কোথাও --
তবু কারা যেন ছুটছে, ছুটছে
রাতের থেকে ঠিক আজ ছিঁড়ে নেবে চাঁদ
আর আমি এই না-দাঁড়িয়ে না-শুয়ে
তখন থেকেই চুষলাম তোমাকে
কাঠির ডগায় লেগে একখন্ড মেঘ
মাঝেমধ্যে রুমালের আগুনে মুছে নিচ্ছি
হিসহিস শব্দের দু'চার ফোঁটা ঘাম...
ওরা যদি আজ সত্যিই ছিঁড়ে নেয় চাঁদ,
বাতাসে উড়তে উড়তে উবে যাবে যে সমস্ত রং
প্রজাপতি ডানার থেকে হাহাকার ঝরে ঝরে পড়লে
আমদের মুখ খুব কালো হবে খুব...
বাদামের খোসা ভেঙে প্রত্যেকবারই
কিছু না কিছু আবিষ্কার করি
এবার সামান্য কিছু আলো ঠিকরে পড়ছে
এই বিশ্বাসে চোয়াল বুঝি শক্ত হয়ে উঠছে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন