![]() |
| তিনযাদুশব্দ১৫: কিশলয় গুপ্ত |
রোদ্দুর- তোমাকে কার আশ্রয়ে রাখি,
ভেজা মাটিতে জলভরা মেঘের ষড়যন্ত্র
তারও নীচে ওৎ পেতেছে বেহায়া অন্ধকার
রসাতল জুড়ে কুদরত-ই-চোরাস্রোত
তাকে কি আর ফল্গুধারা বলা যায়?
তুমি তো বলেছিলে পালকের স্পর্শ,
পশমের টান আর পোষা বিড়ালের ওম
গুছিয়ে নিয়ে সাজাবে একান্ত সংসার।
অথচ দ্যাখো, উঠানে অপরিচিত শালিক
ধান খেয়ে যায়। বাগানে জারজ ফুল।
মালি'র অভাবে রোপণ ক্রিয়া বন্ধ
অসম্পূর্ণ বাক্যের আশ্রয়ে থাকো রোদ্দুর।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন