বেহেড : শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী

বেহেড : শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী
বেহেড : শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী

তোমার বুঝি গাঁজা লাগে !
আফিং
চরস
ফুল ফুল দারু মগে ?
তারপর চাঁদ ঝোলা রাতে
টলে খুর
চোখে টলমল অন্ধকার
একেবারে বেহেড ফুল
নেশা চুরচুর ,

আমার দরকার হয় না তার
মানো বা না মানো
গাঁজা ভাং
আফিং
চরস
টলটলে ফুল হাং
শুধু সামনে আমার
কোন অষ্টাদশী সুন্দরীকে আনো
আর তার আকাশ ছাওয়া সুগন্ধী
একরাশ মেঘ মেঘ চুল
পাল তোলা হাসি ;

বেহেড হতে
আর কিস্যু লাগে না আমার !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.