চৌকাঠ : দেবব্রত রায়

চৌকাঠ : দেবব্রত রায়
চৌকাঠ : দেবব্রত রায়

নারী তুই সুখের ঘরে সামলে ফেলিস পা ,
বুকের বাঁধন আগলে রাখিস নইলে নষ্ট নারী
খোঁপার কাপড় খোঁপায় রাখিস নইলে হতচ্ছারি;
নারী তুই সুখের ঘরে সামলে ফেলিস পা ।
তুলসি তলা মানায় ভাল নইলে অলক্ষ্মী ,
এলো চুলে ঘুরলে বলবে ওরে সৃষ্টিচ্ছারি ;
নারী তুই সুখের ঘরে সামলে ফেলিস পা ।
ভাবছিস নারী হয়েছিস পণ্ডিত ,
ভুলে ও বিদ্যে করিসনে জাহির 
তোর পিতা ওই সম্প্রদানে দিয়েছিল বলি
পুরুষ লাটাই সুত ছাড়বে যেমন তেমন ভাবে উড়িস।
নারী তুই সুখের ঘরে সামলে ফেলিস পা । 
তোর পুরুষ ওই মদ্য পানে রাত পোহালে ঘর ,
তখন তাকে যত্ন করিস বলবে পুন্যবতি ।
নারী তোর শরীরে নকসিকাঁথা বুনে রাখিস যত্নে,
তোর পুরুষ করিবে চৌকাঠ পার সংসার গড়বে সুখে।
নারী তুই সুখের ঘরে সামলে ফেলিস পা ।
এমনি করে বন্দী শলাকায় ধুঁকছে কোনও এক প্রাণ,
বুকের মাঝে শূন্য বাতাস এক চৌকাঠেরি অন্দর ।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.