![]() |
| কোন লাটের বাট : ঈদারুল ইসলাম |
সমাজ কোন লাটের বাট,
তাকে পরোয়া করব;
সমাজ কোন লাটের বাট,
তার কথায় চলব !
আমি আছি আমার মত,
ইচ্ছে মতো চলি;
আমি আছি আমার মত,
যা খুশি তাই বলি।
হাঁটব চলব খাব দাবো,
যা খুশি তাই করব;
ইচ্ছেমতো ইচ্ছে হলে,
প্রাণের সুখে গাইব।
সমাজ কোন লাটের বাট,
তাকে পরোয়া করব;
সমাজ কোন লাটের বাট,
তার কথায় চলব !
প্যান্ট পরব না পাজামা,
শার্ট না টিশার্ট;
কুর্তি পরব না শাড়ি,
সালোয়ার না স্কার্ট ?
কানে পরব দুল,
না কি নাকে নাক ফুল;
কি'বা তাতে আসে যায়,
মিছেই হুলুস্থূল !
আমি আছি আমার মত,
ইচ্ছে মতো চলি;
আমি আছি আমার মত,
যা খুশি তাই বলি।
খিদে পেলে খাব আমি,
ঘুম এলে ঘুমোবো;
যা খুশি তাই খাব আমি,
যেখানে খুশি যাব।
সুখে দুখে লিখব আমি,
যা আসে যখন মনে;
মিছেই কেন বাধা-নিষেধ,
ব্যথা জাগে প্রাণে !
আমি আছি আমার মত,
ইচ্ছে মতো চলি;
আমি আছি আমার মত,
যা খুশি তাই বলি।
আকাশেতে চড়াব গরু,
নাকি জলের মাঝে চিল;
ডাঙায় চলবে ইলিশ ,
নাকি বাতাসেতে রেল।
ইচ্ছে হলে ইচ্ছেমতো,
চলব হেথা হোথা;
নাচব দুলব হাসব আমি,
যখন পাব যেথা।।

2 Comments:
Bah khub sundor hoyeche dada.
অপার প্রাপ্তি,প্রিয়!
একটি মন্তব্য পোস্ট করুন