বকুলের ধর্ম : সৈয়দ সওকাত হোসেন

বকুলের ধর্ম : সৈয়দ সওকাত হোসেন
বকুলের ধর্ম : সৈয়দ সওকাত হোসেন

এই মেয়ে তোর ধর্ম কি
হিন্দু , মুসলমান না খ্রিস্টান
বকুল একটু অবাক হয় , মুচকি হাসে
মেয়ে মানুষের আবার ধর্ম হয় নাকি ...

মা বলে বাবা ছিলো মুসলমান
সেই আগের দাঙ্গায়
বাবা পাশের গ্রামে গা ঢাকা দেয়
শুনেছি এক ছুকরির সাথে ঘর বেঁধেছে
আমি তখন খুব ছোট
তাই আর জানা হয় নি আমার ধর্মটা ...

এই মহল্লার ঝুমাদি বলে
বিছানাই আমাদের ধর্ম
সন্ধ্যায় যখন ঘরে ধূপধুনো দিই
কতো ভদ্রলোক এসে মাথা ঠোকে ।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.