![]() |
| তুমি,এসো : গোবিন্দ ধর |
চূড়ান্ত মূহুর্তে যে রূপ বৃষ্টি হয়ে ঝরে এসো তেমন নারী হয়ে।
যেন রূপ ঝরে পড়ে ইলিসজলে।
যেন কাম জাগে মনের বাউলঘরে।
যেন মন মনের টানে এক হয়ে যায়।
যেন মিশে যায়,জলে মাছ।
যেন চূড়ান্তভাবে ভেঙে পড়ে নাও নদীবক্ষে।
আরো কামরূপে এসো
আরো কামাক্ষাসাজে সাজো
আরো কামের দেবী হয়ে এসো।
আরো কাম চাই চোখের ইশারায় প্রিয়।
তুমি ভাঙা পাঁজরে দাও দাঁড়াবার জন্ম।
নগ্ননির্জনে আঁকি শান্তিনিকেতন তোমার বুকে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন