![]() |
| ইচ্ছে ডানা : সোনালী মুখার্জী |
ইচ্ছে ছিল জলপরী হই
তোর বুকের মধ্যে ..
ছোট্ট ছোট্ট সুখ খুঁজি তোর
ভালোবাসার বৃত্তে ...
মনের ভিতর ডুব দিই আর ..
তুলি হাজার সুপ্তি ...
ইচ্ছেগুলোই থাকলো পড়ে .
তোকে দিলাম মুক্তি ...
ইচ্ছে ছিল রূপকথা হই ..
তোর মনের ই রাজ্যে ..
তোর জীবন টাকে সাজাই দিয়ে ..
গল্প মাখা সন্ধ্যে .
রাতের তারা ..আঁধার কালো .
কাটিয়ে এলো ভোরের আলো .
আমরা দুজন পাশাপাশি
জেগে দেখি বসে চুপটি ..
ইচ্ছে গুলোই থাকলো পড়ে ..
তোকে দিলাম মুক্তি ..
ইচ্ছে ছিল ভালোবেসে ..
রাখবো তোকে যত্ন করে ..
মনের ঘরে সোহাগ মেখে ..
ভাসবো দুজন সুখ সাগরে ..
সব ই হলো ছেলেখেলা
খেললাম শুধু সারাবেলা ..
স্বপ্নরা সব হারিয়ে গেলো ..
এখন ..এলো বিদায় ক্ষণটি .
শুধু ইচ্ছে গুলোই থাকলো পড়ে ...
তুই কি পেলি ??মুক্তি ??.....??

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন