![]() |
| নন্দিনী : সুজন মন্ডল |
নন্দিনী,
তোমার সেই কথাগুলো ফুলের মতন শুকিয়ে যায়নি,
যেই কথাগুলো সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে—
গণজাগরণ মঞ্চে জেগে উঠেছিল আশ্চর্য ভাবে ।
নন্দিনী,
তোমার সেই কথাগুলো এখনও হারিয়ে যায়নি,
যেই কথাগুলো ভালোবাসার মানচিত্র এঁকে দিয়েছিল!
নদীর মতন হেঁটে সন্তানহীনা মাটির বুকে—
নন্দিনী,
তোমার সেই কথাগুলো এখনও ঝরে যায়নি,
যেই কথাগুলো বাস্তবের চুমুতেও পর্ণমোচী বৃক্ষের শরীরে!
দারুনভাবে বেঁচে আছে পাতার ঠোঁটে মিহি সবুজে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন