![]() |
| কেন এত ভেদাভেদ : বিপ্লব গোস্বামী |
একবিংশের সভ্য সমাজ মাঝে
কেন এত ভেদাভেদ,এত বাধা ব্যবধান !
কেন আজো ধর্মের প্রশ্ন
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টান।
কেন ভাষা নিয়ে এত অহঙ্কার
মিছে গর্বে কেন করো ভুল !
সব ভাষাকেই আপন ভাবো
যেন নিজের মুখের বোল।
বেদ,বেদান্ত,বাইবেল,ত্রিপিটক
গীতা,মহাভারত,কুরান,পুরাণ।
সব ধর্মের মূল কথা এক
এক ঈশ্বর,এক আল্লাহ্,এক ভগবান।
এক আকাশের নিচে,সব ধর্মের লোকে
এক ধরা মাঝে করি বসবাস।
তবে কেন মানুষে মানুষে এত ব্যবধান
এত ভেদাভেদ ,দীন হীনে এত উপহাস !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন