মিছিলে মিছিলে : সুজন মন্ডল

সুজন মন্ডল
মিছিলে মিছিলে


মিছিলে মিছিলে ,
    চলছে রাজপথে জুড়ে ,
                 শ্রমের বাঁচার মহড়া ।

মিছিলে মিছিলে ,
    ফুটছে লাল কৃষ্ণচূড়া ,
           আগামী সভ‍্যতা গড়বে বলে ।

মিছিলে মিছিলে ,
    জেগে উঠছে মরা নদীর বুকে ,
                           দূরন্ত যৌবনের দুত ।

মিছিলে মিছিলে ,
   জ্বলে উঠছে প্রতিরোধের মশালে ,
            চুল্লুর আগুনে পোড়া লাশ গুলো ।

মিছিলে মিছিলে ,
   হাঁটছে ক্ষুধায় ঝলসানো পাকস্থলী ,
                        একমুঠো ভাতের দাবিতে ।

মিছিলে মিছিলে ,
      শেকল ছেঁড়া রক্তাক্ত হাত ভাঙ্গছে ,
            অসাম‍্যের প্রাচীর সাম‍্যের স্লোগানে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.