![]() |
| দুখিরাম সরকার |
এদেশের নানা শ্রমিকেরা পায়না তাঁদের কাজের দাম
তবুও তারা রোদে যায় নিত্য নিত্য দিন
আকাশ ফাটা ওই রোদ্রে ঝরছে ওদের চোখের জল,
এদেশে নানা শ্রমিকেরা পায়না তাঁদের কাজের দাম |
কেউ তাঁদের একবারও খবর করে না
ওদের হাতে তৈরী ওই দালান ঘর
ওদের হাতের মাংস ছাড়া হয়না দালান ঘর,
নিত্য সকাল কাজে যায় ফেরে সাঝের বেলা |
বুদ্ধি দিয়ে মনের জোর দিয়ে করছে কর্ম খেলা
ওরা তাও থাকে অবহেলায়
সমাজ ও রাজনীতিতে ওরা যায় জেলে,
এদেশের নানা শ্রমিকেরাপায়না তাঁদের কাজের দাম
মে দিবস পালন হচ্ছে সর্ব দেশে দেশে |
কৃষক মজদুর তাঁতি জেলে মোরা সবাই ভাই
মোরা সবাই নিত্য নিত্য কাজের দাম দিতে চাই
তবুও তারা রোদে যায় নিত্য নিত্য দিন
এদেশের নানা শ্রমিকেরা পায়না তাঁদের কাজের দাম |

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন