![]() |
| সুজন মন্ডল |
আমি নারী বলে
আমি মেয়ে বলে
বলেছিলে তোমরা :
অবলা—
দূর্বল—
ভীতু—
কিন্তু এই দ্যাখো
আমি সামান্য নারী হয়ে!
সাধারণ মেয়ে হয়ে!
নরম দুহাতে সুধানি নদীতে শামুক কুড়িয়ে ;
গালিচায় সুতোর গাথনি গেঁথে :
গোটা একটা সংসার পরিচালনা করছি ।
এই দ্যাখো আমার :
সমাজ!
দেশ!
সভ্যতা!
কত দুঃখ—
কত কান্না—
কত ক্ষোভ—
বুকে চেপে লড়ে যাচ্ছি প্রতিনিয়ত ;
পুঁজির নির্মম শোষণের বিরুদ্ধে—
পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে—
প্রচন্ড পরিশ্রমে আর অনিশ্চিয়তার অরণ্যে ।
কিন্তু কোথায় আমার দেশের সেই ;
অগ্ৰগতির—
উন্নয়নের—
মুক্ত চেতনার—
ফেরিওয়ালারা ।
আসুন
দেখুন
কিভাবে পুঁজির মৌমাছিরা !!!
আমাদের অসহায়ত্বের সুযোগে :
শ্রমের মধু নিংড়ে খাচ্ছে—
যদি
পারেন তো লিখুন !!!
বড়ো বড়ো অক্ষরে :
আমাদের জীবনের অবর্ণনীয় কথাগুলো—
আর টাঙ্গিয়ে দিন পৃথিবীর প্রতিটি
দেওয়ালে—
দেওয়ালে—

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন