![]() |
| অভিজিৎ লাহিড়ী |
তুমি নেই
অভিজিৎ লাহিড়ী
আমার বসন্ত ফ্যাকাশে
তোমার মনের ওই আকাশে।
যদি তুমি ধ্রুবতারা হতে
নয়তো বা চাঁদ হতে পার
খুব করে প্রেমে পড়ে যাবো
ভোরের অচেনা কোনো বাতাসে।।
আমার শ্রাবণ গুলো
মেঘহীন,
ঝিরি ঝিরি বৃষ্টির অভাবে,
তোমার মেঘলা কোনো গল্পে
ভিজে যাই আমি রোজ স্বভাবে।
খুব করে প্রেমে পড়ে যাবো রোজ,
খোঁজ পেলে কথা দিও আভাসে।।
তুমি আমি ঠান্ডায় কাঁপছি,
লেপ মুড়ি দিয়ে শীত মাপছি,
এই ভাবে প্রেমে রোজ পড়বো,
চোখে চোখে তোমাকেই খুঁজবো,
আমার শহর জুড়ে আলাদিন,
প্রেমে পড়া কি সহজ না কঠিন।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন