ওরা আশ্রয়হীন : কর্ণধর মন্ডল



 ( সমাজের বুকে ঘুরে বেড়ানো অবহেলিত,নীপিড়ীত,লাঞ্ছিত-অবাঞ্ছিত,ক্ষুধার্ত শিশুদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই কবিতাটি লেখা)

 ওরা আশ্রয়হীন

 লক্ষ  লক্ষ ক্ষুধার্ত শিশু ঘুরে বেড়ায়, অনাহারে এই ধরিত্রীর বুকে। সমাজে ওরাই লাঞ্ছিত-অবাঞ্ছিত..... কেবলি ওরা ক্ষুধার জ্বালায় মরছে ধুকে ধুকে!! ভদ্র-সমাজের মুখোশ'ধারী ভদ্র-মানুষ, কেড়েছে ওদের আগামীর সর্ব সুখ। তাই অসহায় অনাথ ওরাই.... স্বার্থের দুনিয়ায় সর্বদাই বৈমুখ।। ফুটতে পারতো সুন্দর পাপড়ি মেলে, ভাগ্যের পরিহাসে ফুটলো না ! কুঁড়ি হয়ে গেল অনাদরে ঝরে ধুলার পরে, পিতৃ-মাতৃর স্নেহ ভালোবাসা টুকু আর জুটলোনা।। বাহাত্তর বৎসর স্বাধীনতার পরেও.... যাদের হৃদয়ের মনুষত্ব স্বাধীন হলো না । মানবতা হারালো কালের স্রোতে..... ন্যয়ের পথে চেতনার তরী ভিঁড়লোনা !! আস্তা কুঁড়োর খাবার খেয়ে, অনাহুত,অবাঞ্ছিত শিশুরা ক্ষুধার জ্বালা মেঠায়। আকাশ বাতাস লজ্জায়-বিষাদে কেঁদে মরে, নির্লোজ্য নির্বোধেরা সভ্য সেজে ঘুরে বেড়ায়!! কেউ বা খায় ফ্রাইরাইস্ চিলি-চিকেন, কেউ বা খায় চিকেন-চাউ,মটন বিরিয়ানী। আবার কেউ বা থাকে অনাহারে রাস্তায় পড়ে, পেটে পড়ে না এক মুঠো অন্ন-পানি !! এই আমাদের স্বাধীন ভদ্র সমাজ, এই আমাদের নীতি মুল্যবোধ। হারিয়ে ফেলেছি আমাদের বিবেক-চেতনা, স্বার্থের লোভে হয়েছি সবাই নির্লোজ্য-নির্বোধ।।


নাম-কর্ণধর মণ্ডল সাং-উত্তর সোনাখালী(কালী বটতলা) পোষ্ট-নারায়ণতলা থানা-বাসন্তী জেলা-দক্ষিণ ২৪ পরগণা পিন-৭৪৩৩২৯ মোবাইল-৯০৯৩১৫২৭৬৪
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.