লজ্জা : মোনালিসা পাহাড়ী

লজ্জা
মোনালিসা পাহাড়ী

আলোক সুসজ্জিত বাড়ি, ফোয়ারা, রোশনাই
আদ‍্যান্ত বিলাসী আড়ম্বর নরম হাওয়ার মতো ছুঁয়ে আছে।
সুন্দরী গৃহকর্ত্রীর হাসির উচ্ছলতায় খান খান হয়ে ভেঙে পড়ছে বর্হিজগতের নিস্তব্ধতা...
গৃহকর্তার বিনম্র অভিবাদন,বিমুগ্ধ বিস্ময় অতিথি অভ‍্যাগতদের-

শুধু সবার মনের মধ্যে কাঁটার মতো একটাই
জিজ্ঞাস‍্য ঘোরাফেরা করে,
এমন সুসজ্জিত মহলের ঢোকার গেটে এমন নোংরা অশিতীপর বৃদ্ধা কোথা থেকে এল‌?

এত আলোর নীচে কলঙ্কময় সেই ইতিহাস চাপা পড়ে গেছে-
যার প্রথম অধ‍্যায় গুলোতে ঐ অশীতিপর বৃদ্ধা গৃহকর্তার গর্ভধারিণী ছিলেন,
পরের অধ‍্যায় গুলোতে জন্মদাত্রী কাজের লোকে রূপান্তরিত হয়ে,
কর্মক্ষম হারানোয় ঘরের  বাইরে নিক্ষিপ্ত হয়েছেন....

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.