মোখলেসুর রহমান শুভ
সামনে অগ্রসর হবো আমি,
সঙ্গে নিয়ে পৃষ্ঠতলে নিপীড়িত মানুষগুলোকে,
সম্প্রীতি জাগাবো আমি
ধর্মবাজ মানুষগুলোর মনে
ভেঙ্গে দিবো সমাজের ঠুনকো দেয়াল।
আমি জাগ্রত করবো মৃত
আত্মার সব মানুষগুলোকে!
গ্রাফিটিতে দুমড়েমুচড়ে দিবো বর্ণবাদ;
বন্ধ করবো বন্দুকের নল,স্ট্রিগারের ম্যাগাজিন!
থামাবো যুদ্ধ, জাগাবো ভালোবাসা-
ভেঙ্গে ফেলবো আমি দুর্নীতির আঁতুড়ঘর!
আমি উন্মাদ,আমি ভেঙ্গে করবো সব চুরমার-
গড়বো এক নতুন সমাজ-
তুমি, আমি মিলে ।
শুধু জাগ্রত করো
তোমার শুভ বুদ্ধাকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন