কেজো গার্হস্থ্য : তুষার দাস

তুষার দাস
কেজো গার্হস্থ্য : তুষার দাস

শপথ নিয়ে,
গোপন কথা গুলো বলা যায়
এমন সূর্য্য বিকেলে।

আসলে, চাঁদের আলোয়
তোমার মুখের আঁকিবুকি গুলো
ঠিক ঠাহর করতে পারি না,
আজকাল।

তাপ- অনুতাপ হীনমন্যতায়
দিন গুজরান।
চন্দ্ররাতের ছলাকলায়
অনুচ্চারিত থাকে
রোমাঞ্চের অনুশব্দ গুলো।

গার্হস্থ্য যান্ত্রিকতার ফাঁকে
সূর্য্য চাঁদ ডুবছে প্রতিদিন
ভাবলেশহীন অনিশ্চয়তা নিয়ে।


<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-4987404492352439"
     data-ad-slot="4358101466"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.