![]() |
| শ্রীমতি ডলি |
হাড়গিলের' মত শকুন বিলুপ্তির পথে
এদের বাঁচিয়ে রাখার আপ্রাণ সাধু প্রচেষ্টা ।
চারপাশের শকুনরা বহাল তবিয়তে আছে,
ওৎ পেতে কেড়ে নেয় সতেজ জীবন ।
শেষ রাতে ট্রেনের
নির্জন কামরায় ছিঁড়েখুঁড়ে খায়---
তারপর চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দেয়।
বাবার সহোদর--- যেখানে অগাধ আস্থা,
ভরসা করে, অনেক দূর যাওয়া যায়--
বিশ্বাস চড়া দরে বিকিয়ে যায়
চিরকালের গভীর আঁধারে ।
শেন্ দৃষ্টি থেকে সমাজের পরিত্রাণ নেই
পরন্তু আড়ালে--এদের জিইয়ে রাখা হয়।
আর ওরা ---- যারা বেশ উঁচুতে
বড় বড় তকমা আঁটা চেয়ারে বসে,
ওদের তীক্ষ্ম বিষাক্ত নখ
আস্তিনের তলায় ঢাকা,
নখের রক্ত মুছে নেয়
স্তাবকতার কাপড় দিয়ে ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন