সংলাপ : মেহেদী পাতা

নিজস্ব চিত্র
সংলাপ  
মেহেদী পাতা

কী এনেছো ?
ফুল, প্রসাদী করো।

কুন্দমালায় মন ভরে না
রক্তজবা এনেছো? বিপ্লব?

এনেছি
পরে দেখো সাপ হয় কী না।

 পরলাম
দারুণ দংশন, প্রয়োজন।

আমাকে কী দিলে ?

বৈদুর্যমণি, প্রসাদী আলো
 সাপের মাথায় রেখেছি
 কুড়িয়ে নাও
 আর একটু সাহস করে।

       
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.