নিঠুর করোনা : কাজল মিত্র

কাজল মিত্র
নিঠুর করোনা : কাজল মিত্র

  করোনা তুমি বড়ই নিঠুর
    নেইকি তোমার মায়া ।
সামনে দেখতে না-পেলেও  

       অদৃশ্য এক ছায়া। 

অনেক দিন তো হল এবার 
      আমার দেশে আসা,
     এবার তুমি বন্ধ কর

     তোমার মৃত্যু নেশা। 

 তোমার জ্বালায় বিশ্ব জুড়ে
ভুগছে মানুষ দৈন্যজ্বালা ।
 এক দিকেতে তোমার প্রকোপ

 অন্যিদকে খিদের জ্বালা। 


 কোথা থেকে এসে তুমি 
অশান্ত আজ করলে দেশ
   এবার তুমি শান্ত হয়ে
   হও করোনা নিরুদ্দেশ। 
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.