দিন মজুর আর তুমি : মেহেদী পাতা

 মেহেদী পাতা
দিন মজুর আর তুমি : মেহেদী পাতা

শ্মশানের গা থেকে ওরা ছিঁড়ে খাচ্ছে অমৃত
খিদের কী অপূর্ব কারুকাজ !
অ্যাসফল্টে পা ঘসে, চলেছে বৈকুণ্ঠের দিকে
জাফরানি সূর্যের গায়ে নরকের ছাপ।

তোমার চার দেয়ালে চর্ব্যচোষ্য সুখ
স্টেটাস আপডেটে পোষাকি ভয়
ব্রেকিং নিউজে আহা উহু---
খোলা ছাদে 'অসতো মা সদ্ গময়ো'
'মাস গ্রেভ' এ শ‍্যামের বাঁশি

মেয়েটা বড়ো অবুঝ
জানেই না চোখের জলে কতোটা নুন।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.