![]() |
| শ্রীমতি ডলি |
অশ্বক্ষুরের ধুলোয়.. অকাল আঁধার,
চিতোর দুর্গের মাঝে মৃত্যু-হাহাকার !
পদ্মিনী সস্নেহে কয়.. এসো সখীগণ
জীবনের মোহ ত্যাগী ; বাঁচাও সম্মান !
প্রতিজ্ঞায় স্থির হও, জওহর তরে -
অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত ক্ষম অদৃষ্টেরে !
কেহ শুনে কেঁপে ওঠে, 'ভয়ার্ত-নয়ন'
কেহ কেহ 'মৃত্যু-ভয়' করে সঙ্গোপন !
সপ্তদর্শী রাজপুত সুন্দরী রমনী ...
অবগুণ্ঠনে লুকায় ভীত মুখখানি !
প্রৌঢ় সেনাপতি রাখি হাত শির 'পরে
মান বাঁচাতে যাও মা.. অগ্নিকুণ্ড ধারে।
চিতোর ভেদিয়া ওঠে মৃত্যু-আর্তনাদ!
মৃত্যুতেই অহঙ্কার ! দৃঢ় প্রতিবাদ ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন