![]() |
| রতন বসাক |
সেই নববর্ষ আবার এলো বাংলায় ঘুরে
থাকতে হবে এখন থেকে অনেক দূরে।
এই প্রথম সেটা উদযাপন হবে নাতো
আগের থেকেই জানা ছিল তাতো।
সোসাল ডিস্টেন্স রাখতে হবে এবার
বাঁচতে হলে সুস্থ ভাবে সমাজে সবার।
ভালোই হলো এই কিছু দিন ধরায়
পরিবেশটা সুন্দর স্বচ্ছ হয়ে ভরায়।
জগৎ পেলে কিছু দিনের জন্য স্বস্তি
ঘরেই ছিল সবাই ছোট বড় সব হস্তি।
বিদ্বেষ ভুলে ভালো কাজে মনটা দিলে
নতুন করে বাঁচবো আবার সবাই মিলে।
চলো সবাই নতুন করে জগতটাকে গড়ি
সুখে দুখে পাশে থেকে হাতটা সবার ধরি।
হিংসা স্বার্থ দ্বন্দ্ব সবই যাবো এবার ভুলে
বাঁচবো সবাই মিলেমিশে মন আরো খুলে।
একা একা যায় না বাঁচা সুন্দর এই ভবে
কারো মন্দ চেয়ে সরে থাকো কেনো তবে ?
নববর্ষের আজকের দিন থেকেই চলো
সবাই মিলে থাকবো ভালো এবার বলো।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন