![]() |
| ছবি ধর |
সূর্য যখন দুপুর গড়িয়ে বিকেলে
ঢলে পড়ে ওই ঝাঁকড়া আকাশমনি গাছটার গায়ে।
চিলের চোখে তখন জ্বলে ওঠে
হাভাতের মতো খিদের দাবদাহ।
আকাশের ঘুম জড়ানো হাই এর ভেতর ঢুকে পড়ে
নকশা আঁকা বালিহাঁসের ঝাঁক।
স্বর্গের দরজা বন্ধ হওয়ার শব্দ।
কিন্তু মর্তে শোনা যাচ্ছে আর্ত মানুষের লোর।
চিল বাজ কঠোর তপস্যায় চাতকের মতো চেয়ে
শুনতে পায় কবর খোঁড়ার শব্দ
শত শত কবর খোঁড়ার শব্দ
দিনরাত বিরামহীন খোঁড়া হচ্ছে গনকবর
জ্বলছে চিতা লাখ লাখ !
শ্মশানের আগুনে ভাত ফুটিয়ে নিচ্ছে ক্ষুধার্ত ডোমেরা
সেই ফাঁকে মৃত মানুষের
মাংস খুবলে নেওয়ার সুযোগে থাকে ধূর্ত চিল, বাজ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন