![]() |
| রতন বসাক |
বিশ্ব জুড়ে খারাপ সময়
সবাই ঘরে আজ,
লক ডাউনে বন্ধ থাকায়
নেইতো কোন কাজ ।
কোথায় তারা খাদ্য পাবে
রান্না করতে চাল,
কিছু মানুষ সুযোগ নিয়ে
হয়ে যাচ্ছে লাল ।
করছে চুরি সরকারি সব
ত্রাণে আসা ফল,
গরীব মানুষ কর্ম হীনা
কেমনে বাঁচে বল ?
ওহে ভ্রষ্ট মানুষ গুলো
তোরা একটু শোন,
ওরাই যদি মরে এখন
তোদের দেবে কোন ?
একা একলা যায় না বাঁচা
সমাজটাতে ভাই,
সবার ভালোর জন্য এখন
ওদের বাঁচাও তাই ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন