তোমার সাথে : শ্রাবন্তী

শ্রাবন্তী
তোমার সাথে : শ্রাবন্তী

ভোরের আলো গায়ে মেখে, শিশির ভেজা ঘাসে
পা ফেলে, এক পা দুপা করে পৃথিবীটাকে চিন্তে ভালই লাগে,
কিন্তু আমি যে আমার সব ভালোলাগা বন্ধক রেখেছি
আমার ভালোবাসার কাছে ...


আমার ইচ্ছেগুলোকে সুন্দর দুটি ডানা দিয়ে
মেলতে দিতাম নীল আকাশে,
কিন্তু এখন আমার ইচ্ছে যত, সব কবর দিয়েছি 

তার বাড়ির সামনে
পরন্ত বিকেলে পাখিরা যখন বাসায় ফেরায় ব্যস্ত ভীষণ,
বারান্দায় দাঁড়িয়ে তোমায় উপলব্ধি করতাম আমি তখন। 


এখন তুমি পাড়ি দিয়েছ অন্য ঠিকানায় , তোমার ব্যাস্ত সময়
অপেক্ষারত আমি। অশ্রু বিছানায়,
একটু সময় ভিক্ষা করি ভালোবাসার কাছে,
রাতের কালো'য় একদিন দেখেছিলাম  রামধনুকে
ভালো লাগতো রাতের অন্ধকার। 


এখন রামধনু রঙ দিয়েছি আমি তোমায়
যতো কালো সব দিয়েছি আমার কাছে রেখে,
তোমার জন্য থাক সুখের মালা ও যতো ভালোলাগা
আমার জন্য শুধু তুমি থাকলেই হবে
তোমার নামের সাথে বেঁধে ফেলেছি নিজেকে।


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 Comments:

Sandipak Mollick বলেছেন...

``এখন রামধনু রঙ দিয়েছি আমি তোমায়
যতো কালো সব দিয়েছি আমার কাছে রেখে,
তোমার জন্য থাক সুখের মালা ও যতো ভালোলাগা
আমার জন্য শুধু তুমি থাকলেই হবে
তোমার নামের সাথে বেঁধে ফেলেছি নিজেকে।''... মাঙ্গলিক প্রেমসত্যের জ্যোতি যেন, মা ! ‘কালো’ তুমি ‘সাদা’ করে দাও, মা ! ‘সুখের মালা’ আর ‘ভালোলাগা’ প্রেরণাসত্যে আভরণ হয়ে থাক ! মা, তুমি দ্বৈত অভিজ্ঞানে অদ্বৈত-মুগ্ধতার শিল্পায়ন ঘটাও অমৃতের আয়তনে !

;;