![]() |
| গৌতম পাঠক |
মাঝে মাঝে সুগার ফল্ট'র মতো
জীবনের মানে হারিয়ে ফেলে মানুষ
আধখোলা পেট,ঝুঁকে পড়া বুক
আবার জাগিয়ে তুলে স্পন্দন।
সব কেমন যেন মায়াময় ছোঁয়া!
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যায় না
জরিপ করা আকাশের সীমারেখা।
ধন সম্পদ অর্থ মেয়ে মানুষ
সব মিছে,
কেবল কালক্ষেপ চলে সারাজীবন
তবুও বেঁচে থাকা স্বার্থক হয়
যখন তোমার কৃষ্ণ হরিণ চোখে
চোখ রাখে-সভ্যতা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন